বাবা-ছেলের হৃদয়স্পর্শী গল্পে মুসলাহর ‘সাকী’, অভিনয়ে গাজী রাকায়েত

বিনোদন ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:

বাবা ও ছেলের হৃদয়স্পর্শী সম্পর্কের ভালোবাসা ও আত্মিক বন্ধনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ইসলামিক কাওয়ালি গান ‘সাকী’ (SAAQI)। ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় MUSLAH অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে  ব্যতিক্রমী গল্প ও ভিন্ন নির্মাণশৈলী এই মিউজিক্যাল ফিল্মটি।

‘সাকী’তে বাবার চরিত্রে অভিনয় করেছেন দেশের স্বনামধন্য পরিচালক ও অভিনেতা গাজী রাকায়েত। গানটির পরিচালনায় ছিলেন নাজমুল ইভান এবং হোসাইন এ. স্পর্শ। চিত্রগ্রহণে (ডিওপি) দায়িত্ব পালন করেছেন দেশ সেরা সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে প্রায় ২০০ শিল্পী, কলাকুশলী ও ক্রু সদস্যের সমন্বয়ে গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়। বড় পরিসরের এই আয়োজন এবং ব্যতিক্রমী গল্পের কারণে শুটিংয়ের পর থেকেই ‘সাকী’ নিয়ে আলোচনা শুরু হয় মিডিয়া অঙনে। অবশেষে ভিডিওটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা। 

গানটির কথা লিখেছেন নুরুল কিবরিয়া সাকিব এবং সুর করেছেন মাসুম বিল্লাহ। মিউজিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন সন্ধিপ কুমার দেব । গানটির মিক্সিং করেছেন আব্দুল ওয়াদুদ মইনুল ও জাকির হুসাইন । মাস্টারিং করেছেন ফিনল্যান্ডের স্ভান্তে ফোর্সব্যাক (Svante Forsback),সার্বিক ম্যানেজম্যান্টে ছিলেন মাহমুদুল হাসান। 

পারিবারিক ভালোবাসা ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে নির্মিত ‘সাকী’তে সংগীতের পাশাপাশি গল্প ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে বাবা-ছেলের সম্পর্কের এক আবেগঘন উপলব্ধি।

জানতে চাইলে গায়ক মুসলাহ বলেন, সাকী মূলত একজন বাবা ও তাঁর সন্তানের সম্পর্ক, ভালোবাসা, মায়া, ত্যাগ এবং আত্মিক বন্ধনের গল্প। শৈশবে একটি শিশু বাবার ছায়ার ভেতর দিয়ে হাঁটে। বাবা নিজের চলার গতি কমিয়ে দেন, যেন সন্তান কখনো তাঁর ছায়ার বাইরে চলে না যায়। সময়ের সঙ্গে সেই সন্তান বড় হয়, জীবনের ব্যস্ততায় বাবার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু বাবা তাঁর সন্তানের জন্য ভালোবাসা ও দোয়া কখনো বন্ধ করেন না।

উল্লেখ্য এই গল্পে ‘সাকী’ কেবল একজন পানপাত্র পরিবেশনকারী নন; এটি এক আধ্যাত্মিক পথপ্রদর্শকের প্রতীক। যিনি ভালোবাসা ও আত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষকে আল্লাহ ও রাসুলের প্রতি মহব্বতের পথে পরিচালিত করেন।

আরো দেখুন

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর

ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ

বনশ্রী আবাসন মেলা ২০২৬: ফ্ল্যাট ও প্রকল্পে সর্বোচ্চ ২৫% ছাড়, থাকছে ফ্রিজ-এসি-আইফোনসহ আকর্ষণীয় উপহার

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ঢাকায় শুরু হতে যাচ্ছে বনশ্রী আবাসন মেলা ২০২৬।** আগামী ১৯