বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে । ১৫ নভেম্বর -২০২৬ রোববার বিকাল ৫ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচিতে প্রায় ১৫০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন । এতে বরগুনা ইউনিটের যুব সদস্যদের পাশাপাশি বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ও রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের যুব রেড ক্রিসেন্ট সদস্যরা অংশ নেন । বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা এবং ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক এর নেতৃত্বে র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু , ইউনিট লেভেল অফিসার এমএ করিম, যুব প্রধান মো: সজিব হোসেন সহ যুব কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । র‌্যালিতে অংশগ্রহণকারীরা র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয় শেষ হয় । পরে সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ২০০৭ সালের ভয়াল সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক প্রমুখ।

আরো দেখুন

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও

সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান : ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে