ফ্রান্সের চার্চে ‘আল্লাহু আকবর’ বলে ছুড়ি হামলা, নিহত ৩

248753 Anim 1

ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে করতে ছুড়ি দিয়ে হামলা চালান বলে জানিয়েছেন উপস্থিতরা। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরেও তিনি আল্লাহু আকবর বলে যাচ্ছিলেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা ও ডয়েচে ভেলে। এরইমধ্যে মেয়র […]

শুরু করলেন অপূর্ব

248614 apurba

ওটিটি প্ল্যাটফরম জি ফাইভের ব্যানারে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’। গতকাল থেকে এর শুটিং শুরু হয়েছে। তাতে অংশ নিয়েছেন অপূর্ব। এখানে তার নায়িকা নুসরাত ফারিয়া। গেল মার্চে এর শুটিং শুরুর করার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। জানা গেছে, বনানীতে শুটিং শুরু হয়েছে ওয়েব ফিল্মটির। বিভিন্ন ধাপে ৩০শে নভেম্বর পর্যন্ত শুটিং চলবে। […]

আতশবাজিতে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন শিশিরের

248728 sakib

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান, এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য! তবে সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরের উচ্ছ্বাসটা একটু বেশিই। তাই জমকালো আতশবাজির মাধ্যমে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন করলেন তিনি। নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও আপলোড করে শিশির লিখেছেন, ‘সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তার প্রাপ্য।’ সাকিবের […]

আমিশার ভয়াবহ অভিজ্ঞতা

248720 amisha 6

বিহারে ভোট প্রচারে গিয়ে ধর্ষণের শিকার হতে পারতেন তিনি৷ এমনকি, খুন হয়ে যাওয়ারও আশঙ্কা করেছিলেন৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ভারতীয় অভিনেত্রী আমিশা পাটেল৷ এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্রের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেছেন৷ আমিশা বিহার থেকে মুম্বাইতে ফেরার পরই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়৷ সেখানেই ভোট প্রচারে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে শোনা যায় আমিশাকে৷ এরপর […]

সিএনএনের রিপোর্ট ৩ মাস পরও রাশিয়ার টিকা নিয়ে সংশয়

russia

রাশিয়া করোনা ভাইরাসের টিকা প্রথম আবিষ্কার ও অনুমোদন দেয়ার ঘোষণা দেয়ার পর কেটে গেছে প্রায় ৩ মাস। এখনও এর কার্যকর ব্যবহার, কার্যকারিতা এবং নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এখনও ব্যাপকভাবে এই টিকার ব্যবহারের কথা নিশ্চিত হওয়া যায়নি। ওদিকে রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে ১৫ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন কমপক্ষে ২৬ হাজার ২৬৯ […]

জামিন পেলেন দেবাশীষ বিশ্বাস

debashis

টাকা ফেরত দেয়ার শর্তে প্রতারণা মামলায় জামিন পেলেন উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। আজ প্রথম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলেও প্রতিশ্রুতি দেয়ার কারণে বিচারক পরবর্তীতে তার জামিন মঞ্জুর করেন। জানা যায়, এর আগে দেবাশীষ বিশ্বাস আজ আদালতে আত্মসমর্পণ করে তার বিরুদ্ধে হওয়া প্রতারণা মামলা থেকে জামিন আবেদন করেন। এ সময় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন […]

লিরার রেকর্ড দরপতন, পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বে হুমকিতে তুর্কী অর্থনীতি

lira

ফ্রান্সের সঙ্গে লাগতে গিয়ে উলটো তুরস্কের অর্থনীতিকেই বিপাকে ফেলেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। গত এক দশক ধরে সাঁই সাঁই করে কমছে তুরস্কের মুদ্রা লিরার দাম। অর্থনীতিও ধুঁকছে। শুধু এ বছরেই লিরার দাম কমেছে ২৬ শতাংশ। এরমধ্যে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করায় অবস্থা আরো সঙ্কটাপন্ন তুরস্কের অর্থনীতির। সর্বশেষ এই বিরোধের জেরে এখন তুরস্কের […]

২৪ ঘণ্টায় করোনায় আরো ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯৩

corona death

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮৬১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৯৩ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩ হাজার ৭৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১০ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন সুস্থ হয়ে […]

রাস্তায় বসে জন্মদিনের কেক কাটলেন মাহি

mahi birthday

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ। এই জন্মদিনের প্রথম প্রহরটি বেশ অদ্ভুতভাবে পালন করলেন নায়িকা। জন্মদিনের প্রথম প্রহরে একটি রাস্তার মাঝখানে কেক কাটতে দেখা গেল মাহিকে। তাও সংস্কার হতে যাওয়া মহাসড়কের মাঝখানে। মাহিয়া মাহি নিজেই সেই ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে মাহি ও তার বন্ধুরা রাস্তায় নেমে পড়েছেন। ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ […]

রুশ বিমান হামলায় তুরস্ক সমর্থিত ফায়লাক আল-শামের শতাধিক সদস্য নিহত

rush biman

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছে তুরস্ক সমর্থিত শতাধিক উগ্রপন্থী। মিডল ইস্ট আই জানিয়েছে, তুরস্কের কর্মকর্তারা এখন ভয় পাচ্ছে যে রাশিয়ার সহায়তায় হয়ত সিরিয়া সরকার ইদলিব নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করবে। ফায়লাক আল-শামের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, রাশিয়া ইদলিবের জাবাল দুয়ায়িলি নামক স্থানে একটি প্রশিক্ষণ কেন্দ্রকে টার্গেট করে বিমান হামলা চালায়। এতে […]

রিমান্ডে ইরফান সেলিমের বডি গার্ড দীপু

swadesh top

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে হত্যার চেষ্টা মামলার অন্যতম আসামি এবি সিদ্দিক দীপুকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালত তাকে হাজির করা হলে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) […]

‘মার্কিন নির্বাচনের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি’

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন (ফাইল ছবি)

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন বলেছেন, মার্কিন নির্বাচনের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। ইসরায়েলি চ্যানেল টুয়েলভ টিভি’র বরাত দিয়ে এমন খবর ছেপেছে টাইমস অব ইসরায়েল। কোহেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনেই যে-ই জিতুক না কেন এর পুরো ফায়দা তুলবে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র চুক্তির আড়ালেই এই সম্পর্ক স্বাভাবিক করবে […]

ফুটবল মাঠে মহানবী (সা.) এর প্রতি সম্মান

kadiyani football team kuyet

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ব। এরই মধ্যে দেশটির পণ্য বয়কট করা শুরু করেছে অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট (#BoycottFrenceProducts) ব্যবহার করে আন্দোলন শুরু হয়েছে। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইটও হ্যাক করা হচ্ছে। এমন অবস্থায় বিশ্বনবী (সা.)কে সম্মান জানানো হলো ফুটবল মাঠে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানববন্ধন ও […]

অস্ট্রেলিয়া সফরের দলে নেই রোহিত-ইশান্ত

89355 india

নভেম্বরের ২৬ তারিখে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা করবে ভারতের জাতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বে এই সফরে নতুনদের ছড়াছড়ি। বিশেষ করে টি-টোয়েন্টি দলে প্রাধান্য দেয়া হয়েছে আইপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের। পূর্ণাঙ্গ এই সফরের রয়েছে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ। একটি ফরম্যাটেও রাখা হয়নি রোহিত শর্মাকে। বাদ পড়েছেন ইশান্ত শর্মাও। টেস্ট দলের এই নিয়মিত সদস্য ইশান্তের বাদ পড়ার […]

সিরিয়ায় রুশ বিমান হামলায় তুর্কি সমর্থিত ৫০ মিলিশিয়া নিহত

sss

সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় তুরস্ক সমর্থিত ৫০ জনের বেশি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। খবরে বলা হয়েছে, ইদলিবে এই বিমান হামলা চালানো হয়েছে, যেটি মূলত বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি প্রদেশ। এই হামলায় আরও বহু যোদ্ধা আহত হয়েছে। ফায়লাগ আল-শাম নামের একটি ইসলামিস্ট গ্রুপের প্রশিক্ষণ ভিত্তি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এই হামলার ফলে রাশিয়া […]