শুরু করলেন অপূর্ব

ওটিটি প্ল্যাটফরম জি ফাইভের ব্যানারে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’। গতকাল থেকে এর শুটিং শুরু হয়েছে। তাতে অংশ নিয়েছেন অপূর্ব। এখানে তার নায়িকা নুসরাত ফারিয়া। গেল মার্চে এর শুটিং শুরুর করার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। জানা গেছে, বনানীতে শুটিং শুরু হয়েছে ওয়েব ফিল্মটির। বিভিন্ন ধাপে ৩০শে নভেম্বর পর্যন্ত শুটিং চলবে। নুসরাত ফারিয়া শুটিংয়ে অংশ নেবেন ৭ই নভেম্বর।
পরিচালনার পাশাপাশি ওয়েব ফিল্মটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন নিজেই। গল্পে দেখা যাবে, বিয়ের আগের দিন বর যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন, সেই গল্প। প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধা অপূর্ব ও ফারিয়া ছাড়াও এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানাসহ অনেকেই। ঢাকা ছাড়াও শুটিং হবে কক্সবাজার ও বান্দরবানে। অপূর্ব বলেন, এখানে কাজের কথা হয়েছিলো অনেক আগে। করোনার কারণে পিছিয়ে যায়। এখন আবার কাজ শুরু হলো। সব মিলিয়ে আমার মনে হয় দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছে এর মাধ্যমে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা