‘মার্কিন নির্বাচনের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি’

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন (ফাইল ছবি)

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন বলেছেন, মার্কিন নির্বাচনের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। ইসরায়েলি চ্যানেল টুয়েলভ টিভি’র বরাত দিয়ে এমন খবর ছেপেছে টাইমস অব ইসরায়েল।

কোহেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনেই যে-ই জিতুক না কেন এর পুরো ফায়দা তুলবে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র চুক্তির আড়ালেই এই সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে চ্যানেল টুয়েলভ জানিয়েছে, খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ওমান। ৩ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই এমনটা ঘটতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি এই গণমাধ্যম।

যদিও ইসরায়েলের সরকারি সূত্রগুলো বলছে, ওমান হয়ত এত তাড়াহুড়ো করবে না। বরং ওয়াশিংটনে কি ঘটে সেটা দেখার পরই সিদ্ধান্ত নেবে।
এদিকে কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ছয় সপ্তাহে আমরা তিনটি শান্তিচুক্তি করেছি। এটা সৌভাগ্য বা কাকতালীয় নয় বরং সুস্পষ্ট নীতি এবং আমাদের প্রচেষ্টার ফল।

সৌদি আরবে ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন গত মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। আর চলতি সপ্তাহে সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ঘোষণা দেয়। এসব ঘটনাকে ‘পিঠে ছুরি মারা’ বলে ব্যাপক সমালোচনা করেছে ফিলিস্তিনি নেতৃত্ব।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা