সিরিয়ায় রুশ বিমান হামলায় তুর্কি সমর্থিত ৫০ মিলিশিয়া নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় তুরস্ক সমর্থিত ৫০ জনের বেশি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। খবরে বলা হয়েছে, ইদলিবে এই বিমান হামলা চালানো হয়েছে, যেটি মূলত বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি প্রদেশ।

এই হামলায় আরও বহু যোদ্ধা আহত হয়েছে। ফায়লাগ আল-শাম নামের একটি ইসলামিস্ট গ্রুপের প্রশিক্ষণ ভিত্তি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এই হামলার ফলে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতা ও পর্যবেক্ষণে ইদলিবে যে যুদ্ধবিরতি চলছিল, সেটির লঙ্ঘন হলো।

সিরিয়ার গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে রাশিয়া ও বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে।

অবজারভেটরি জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা বলছে, গত মার্চ মাসে ওই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইদলিবের উত্তর-পশ্চিমের হারেম অঞ্চলে এই হামলা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ।

ওই ‍যুদ্ধবিরতির পর ইদলিবে হামলা বন্ধ রাখে সিরিয়ার সরকারি বাহিনী। এর ফলে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল তুরস্ক সমর্থিত মিলিশিয়াদের হাতে। এমনকি যুদ্ধবিরতি ঘোষণা করা হলে, তুরস্ক জানায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্ররা কোনও হামলা চলালে ‘পুরো শক্তি দিয়ে পাল্টা জবাব’ দেয়ার অধিকার রাখে আঙ্কারা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা