প্রিয় হুমায়ূন আহমেদ

humaun ahmad dhaka report 700নওশীন শিকদার:

শুভ্রর গোল গোল চশমার আড়ালে আজ আর সামনে আগানোর গল্প নেই।

রূপার দৃষ্টিতে আজও হিমুর জন্য অপেক্ষা বিঁধে রয়.. শুধু আগামীর জন্য কোনো কল্প নেই,আছে কালো কাজলের গহীনে বিষাদ লেপটে।

মিসির আলী সাহেবের অমিমাংসিত রহস্য আজ আরো বেশী অমিমাংসিত,নতুন কিছু ভাবার মেধাচ্ছন্নতার খেই নেই আর।

হিমুর হলুদ পাঞ্জাবিতে অশ্রুর দাগ বারে বারে শুকায় আজ,যদিও হিমুদের কাঁদতে নেই।

নীল পদ্ম,মধ্যদুপুর,প্রিয় অপেক্ষা ,দুপুরমনি ফুল,ঝুমঝুম রাগ, আকাশজোড়া মেঘ ,মধ্যবিত্ত মেয়েটির কাজলের আড়ালের মায়া আর তেজস্বীতা,প্রতিটি ভালোবাসাপ্রবন মানুষের বৃষ্টিকে ছোঁয়া বিলাসিতা,সমুদ্রকে ঘেরা বিলাসিতা,চাঁদের রেলগাড়িতে আলোর বিলাসিতা, আর ভরপুর জোছনারাতগুলো আজও আপনাকে খুব মিস করে প্রিয় সম্মানীত হুমায়ূন আহমেদ। আপনি ওদের নিয়ে আর লিখেননা বলে ওদের মন খারাপ হয় আজও, আচ্ছা আপনিকি ওপারে বসে জোছনাকে নিয়ে এখনো লিখেন?
আপনার তো জোছনা রাতে ওপারে যাবার খুব ইচ্ছে ছিল। আপনি নিথর দেহে নুহাশ পল্লীতে যাবার দিনতো খুব খুব বৃষ্টি নেমেছিল আপনার সাথে সেদিন আকাশও কেঁদেছে,কেঁদেছি আমরাও, দেখেছি.. আপনাকে কেমন করে বৃষ্টিবিলাসে বরণ করে নিয়েছে প্রকৃতি।
আচ্ছা, এখনোকি সহজসরল লাইনের ভাঁজে বিশাল মাহাত্ম্যে জীবনবোধের দর্শন নিয়ে গল্প লিখে,হারানোর গল্প রচে আপনার ওপারের পাঠকদের অশ্রুভেজা ভালোবাসা জয় করে নেন?
পৃথিবীর পাঠকদের কি মিস করেন আপনি? আপনি যাবার পর প্রতিটা দিনই ফেইসবুকের হোমপেজ ভরে ওঠে আপনারা রচিত লাইইনগুলো দিয়ে,তাহলে বুঝে দেখুন আপনারা লেখা কি অদ্ভুতভাবে আজও আমাদের রক্তে মিশে আছে। আমরা আপনার লেখাকে আর আপনাকে খুব খুব খুব মিস করি..
হুমায়ূন আহমেদ তার গল্পের নায়িকাদের কোন রাজকুমারীর মতো নয় বরং সাধারনের আড়ালে একাধারে অসাধারণ ভালোবাসাপ্রবন এবং সোজাসাপটা কথা বলার তেজস্বীতায় সৃষ্টি করেছিলেন।
কিন্তু আমরা আজ বড্ড অসহায়, কেননা,আমাদের কাছে সাহিত্যকে নতুন মাত্রা দান করা সর্বমেধাবী হুমায়ূন আহমেদকে
দুআ ছাড়া আর কিছুই নেই উপহার দেবার মতো..!

আমরা জানি ,,,
আপনিকি জানেন কদমবনে ঝরা বরষার সবুজাভ জলে আজও আপনার লেখার চিরসজীবতা লেগে লেগে রয়…?

ইতি……
আপনার একজন ক্ষুদ্র ভক্ত
নওশীন শিকদার

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে