যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা :
৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের বিদায়লগ্নে ম্যানেজিং কমিটি এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরদার মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগ এনামুল হাসান চঞ্চল, মাস্টার মতিয়ার রহমান, বেল্লাল হোসেন এবং এস এম মাসুদ আহমেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোকসেদ আলী বিশ্বাস এবং সহকারী শিক্ষকবৃন্দের মধ্যে অরূপ কুমার শীল, জেসমিন আরা, মনিরা খাতুন, শাহজাদী রিয়া ও সাফিয়া জেসমিন।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নৈতিকতা ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং তাদের আগামীর পথচলা নির্বিঘ্ন ও সফল হোক—এই কামনায় দোয়া ও শুভকামনা জানানো হয়।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে