আজ তারেক রহমান সম্পাদিত বইয়ের প্রকাশনা উৎসব

Tareq-Rahmanআজ বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান সম্পাদিত ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব ।

রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম।

সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ। এছাড়া দেশের বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিগণ আলোচনায় অংশ নেবেন।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় নিয়ে তারেক রহমান এ বইটি সম্পাদনা করেছেন। বইটিতে তিনি সমপ্রতি শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে নিয়ে দেয়া বক্তব্যের যৌক্তিকতা তুলে ধরেছেন।

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তা তথ্য-প্রমাণের মাধ্যমে তুলে ধরা হয়েছে বইটিতে। এছাড়া বইটিতে জিয়াউর রহমানের লেখা দুটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধের সঙ্গে জিয়াউর রহমানের দুর্লভ কিছু ছবিও রয়েছে।

দেড়শ পৃষ্ঠার এ বইটিতে প্রতিটি তথ্যের সঙ্গে ছবি জুড়ে দেয়া হয়েছে। বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা।

বইটির মুখবন্ধে তারেক রহমান লিখেছেন, এ বইটি ঠিক মৌলিক গ্রন্থ নয়- বরং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন বইপত্র ও গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত তথ্য-উপাত্ত নির্ভর একটি সংকলন। এ সংকলনে বিশেষভাবে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের ভূমিকা এবং ঠিক ওই সময়টিতে ব্যর্থ রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা উঠে উঠেছে।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে