মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ”বিউটিফুল বাংলাদেশ”

malay_6816জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যেগে স্বদেশের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ব্যাপক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো ‘বিউটিফুল বাংলাদেশ’ নামক নাইট শো। মনোমুগ্ধকর এই আয়োজনে ছিল রয়েল বেঙ্গল টাইগার খ্যাত সুন্দর বন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বিদেশি শিক্ষার্থীদের কাছে পরিচিতি করে তোলা। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সফলতার চিত্র, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ক্ষুদে প্রবাসী অর্পার নৃত্য পরিবেশনা দর্শকদের মন কেড়ে নেয়। আরও ছিল সংগীত পরিবেশন, বিদেশি শিক্ষার্থীদের ফ্যাশন শো এবং র‌্যাফেল ড্র। এরপর সকলের মাঝে বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী,  রেস্টুরেন্ট রসনা বিলাস-এর সত্ত্বাধিকারী পেয়ার আহাম্মদ আকাশ, মালয়েশিয়া বাংলাদেশী ব্যবসায়ী সমিতির নেতা, রাসেদ বাদল, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন, অমিত কালেকশন- এর সত্ত্বাধিকারী আহসান আজিজ আদনান, মাসিক ম্যাগাজিন বিচরণ-এর নির্বাহী সম্পাদক শাহাদাত হোসেন,বিভাগীয় সম্পাদক ও আলোকিত বাংলা মালয়েশিয়া প্রতিনিধি, জহিরুল ইসলাম হিরণ সহ মালয়েশিয়ায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মনোমুগ্ধকর অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন  বাংলাদেশী  স্টুডেন্ট সুমাইয়া শফীক খান, মাহফুজুল আবেদীন বাপ্পী, মোহাম্মদ জিয়াউর রহমান এবং ইউসিএসআই-তে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। সফল এই অনুষ্ঠানের স্পন্সর রসনা বিলাস রেস্টুরেন্ট, মদিনা ট্রাভেলস, সিভিক ট্রাভেলস্, ফুডমেশ ও অমিত কালেকশন। এর মিডিয়া পার্টনার  ছিলেন মালয়েশিয়ার একমা্ত্র মাসিক ম্যাগাজিন ”বিচরণ”। এই আয়োজনে ফুটে উঠেছে প্রবাসে বাংলাদেশের প্রতিচ্ছবি।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে