বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর জীবনসঙ্গীকে নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। কে এই সিদ্ধার্থ দত্ত?

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতার কসবার বাড়িতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগদান এবং আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আইনি বিয়ের পর নবদম্পতির প্রথম ছবিও প্রকাশ্যে এসেছে। ছবিতে ক্যামেরার দিকে পেছন ফিরে ভিক্টরি সাইন দেখাতে দেখা যায় মিমিকে। অন্যদিকে, সাদা পাঞ্জাবি ও পায়জামায় সেজেছিলেন পাত্র সিদ্ধার্থ। অভিনেত্রীর বিয়ের প্রথম ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তার ঘনিষ্ঠ বন্ধু ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘সফর শুরু হল।’

মিমি ও সিদ্ধার্থের পরিচয় হয়েছিল এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমে গড়ায়। পরবর্তীতে তাদের বিয়ের খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

২৬ নভেম্বর সকাল থেকেই কলকাতার কসবার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিমির ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। দুই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনও উপস্থিত ছিলেন।

কলকাতায় আইনি বিয়ে সম্পন্ন হলেও মিমি ও সিদ্ধার্থের বিয়ের মূল উৎসব এখনও বাকি। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় রিসেপশন।

কে এই সিদ্ধার্থ দত্ত?

মিমির স্বামী সিদ্ধার্থ বিনোদনজগতের মানুষ নন। তিনি পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা ও মেরিন ইঞ্জিনিয়ার। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতার ক্যালকাটা বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন সিদ্ধার্থ। পরে মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক জাহাজ চলাচল সংস্থায় কর্মজীবন শুরু করেন।

জানা গেছে, ২০০৮ সালের মার্চ থেকে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে সংস্থাটিতে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টালিউড

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে