যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব পড়েনি। আবার বিশ্বের এমন দেশও আছে, যেখানকার বাসিন্দারা আগামী বেশ কিছু দিন সূর্যের দেখা পাবে না।

তেমনই যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের শহর উটকিয়াগভিকের বাসিন্দাদের আবার সূর্যোদয় দেখতে অপেক্ষা করতে হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত। বার্ষিক মেরুরাত্রি শুরু হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রায় ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাতে হবে শহরটির বাসিন্দাদের। অর্থাৎ দুই মাসের বেশি সময় তারা সরাসরি সূর্যের আলো থেকে বঞ্চিত থাকবেন।

স্থানীয় সময় ১৮ নভেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে সূর্য অস্ত যায়। ২০২৭ সালের ২৩ জানুয়ারি দুপুর ১টার দিকে আবার সূর্যোদয় হওয়ার কথা রয়েছে।

তবে সূর্যোদয় না হওয়ার অর্থ এই নয় যে, পুরো দিন শহরটি সম্পূর্ণ অন্ধকারে থাকবে।

দুপুরের দিকে দক্ষিণ দিগন্তে ক্ষীণ আলোর দেখা মেলে। এ সময়কে বলা হয় ‘সিভিল টোয়াইলাইট’। এ সময় আকাশে নীল ও কমলা রঙের মনোমুগ্ধকর আভা দেখা যেতে পারে।

দিনের বাকি সময় বাসিন্দাদের বাড়ি, অফিস ও সড়কে কৃত্রিম আলোর ওপর নির্ভর করতে হয়।

কেন ৬৫ দিন সূর্য দেখা যায় না?

পৃথিবীর অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকার কারণে এ প্রাকৃতিক ঘটনা ঘটে।

শীতকালে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে। ফলে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলো সরাসরি সূর্যের আলো পায় না এবং সূর্য দিগন্তের নিচে অবস্থান করে।

এ ঘটনাকে বলা হয় ‘পোলার নাইট’ বা মেরুরাত্রি।

উটকিয়াগভিক শহরটি আর্কটিক সার্কেলের প্রায় ৩২০ মাইল উত্তরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহরগুলোর একটি।

শহরটির জনসংখ্যা প্রায় ৪ হাজার ৩০০। প্রতি শীতেই দীর্ঘ সময় সূর্যোদয় ছাড়াই কাটাতে হয় এখানকার বাসিন্দাদের। সূত্র: সামা টিভি

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে