ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা :

খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধক্ষ্য সাংবাদিক গাজী মাকুল উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করেছে ঐতিহ্যবাহী ‘গিলাতলা যুব ক্রীড়া চক্র’।
​গত ১৩ নভেম্বর শুক্রবার ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে গিলাতলার কৃতি সন্তান ও জনপ্রিয় সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
​আয়োজকরা জানান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে জাতীয় পত্রিকায় সংবাদ পরিবেশন করে আসছেন। পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত থেকে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এলাকার যুবসমাজকে উৎসাহিত করতে এবং তাঁর এই নিরলস অবদানের প্রতি সম্মান জানাতেই গিলাতলা যুব ক্রীড়া চক্রের পক্ষ থেকে তাঁকে এই স্মারক প্রদান করা হয়।
​এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন। সম্মাননা গ্রহণকালে সাংবাদিক গাজী মাকুল উদ্দীন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত