নারী উদ্যোক্তাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতির নতুন মঞ্চ ‘সেবা গ্ল্যাম ফেস্ট ২০২৬’

নারী উদ্যোক্তাদের পণ্য, সৃজনশীলতা ও ব্যবসায়িক সম্ভাবনাকে নতুন ক্রেতা এবং গ্রাহকদের সামনে তুলে ধরতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘SEBA GLAM FEST 2026’। সেবা উইমেন ফাউন্ডেশনের আয়োজনে ১৬, ১৭ ও ১৮ নভেম্বর তিন দিনব্যাপী এ উৎসব বসেছে সেতারা কনভেনশন হলে।

উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা তৈরি এবং দেশ-বিদেশের সম্ভাব্য গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও করপোরেট আইকন সৈয়দ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা উইমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট রন্ধনশিল্পী তানিয়া শারমিন, মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ আফিফাতুন নেসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিয়ন ড্রপ লি: এর চেয়ারম্যান সৈয়দ মনিরুল ইসলাম, নারী উদ্যোক্তা কাকলী কলি ও রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি রন্ধনশিল্পী আফ্লাতুন নাহার, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট রন্ধনশিল্পী নাজনিন সুলতানা প্রমুখ।

তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের জন্য রয়েছে শাড়ি, থ্রিপিস, কসমেটিকস, বেডশিট, শিশুদের আকর্ষণীয় খেলনাসহ নানা ধরনের পণ্য। পাশাপাশি খাবারপ্রেমীদের জন্য রয়েছে মুখরোচক ও লোভনীয় খাবারের সমাহার নিয়ে বিভিন্ন ফুড স্টল।

ক্রেতাদের আকৃষ্ট করতে মেলায় রাখা হয়েছে বিশেষ উপহার ও আকর্ষণীয় অফার। তিন দিনে সর্বোচ্চ কেনাকাটা করা ক্রেতার জন্য রয়েছে ফ্রি কক্সবাজার কাপল ট্রিপ। এছাড়া ৩ হাজার টাকার কেনাকাটায় থাকছে কমপ্লিমেন্টারি মেহেদি এবং ১ হাজার টাকার কেনাকাটায় ফ্রি হেলথ চেকআপের সুযোগ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এর মাধ্যমে উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহিত করা হবে।

এবারের আয়োজনের অন্যতম বিশেষ উদ্যোগ হিসেবে যুক্ত হয়েছে গণমাধ্যমে উদ্যোক্তাদের ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার সুযোগ। বিশিষ্ট সাংবাদিক আরজে সাইমুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় স্বদেশ টিভি ও স্বদেশ নিউজ২৪.কম-এর মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা, তাঁদের পণ্য ও ব্র্যান্ডের পরিচিতি দেশব্যাপী তুলে ধরা হবে। এর ফলে উদ্যোক্তারা আরও বৃহৎ পরিসরে নিজেদের ব্যবসা প্রচার, নতুন ক্লায়েন্ট তৈরি এবং সম্ভাব্য ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন।

শুধু কেনাকাটা কিংবা পণ্য প্রদর্শনী নয়, ‘সেবা গ্ল্যাম ফেস্ট ২০২৬’ নারী উদ্যোক্তাদের আত্মপ্রকাশ, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে এবং তাঁদের পণ্য ও ব্র্যান্ডকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলেছে ‘SEBA GLAM FEST 2026’। সবার প্রতি আয়োজকদের আহ্বান—আসুন, উদ্যোক্তা, সম্ভাবনা ও সাফল্যের নতুন বন্ধনে যুক্ত হই।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত