আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।।
আমতলী ( বরগুনা) প্রতিনিধি।।
আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবস টি পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির মধ্যে ছিল সকালে সকল সরকারি, বেসরকারী, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো : হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো : রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রনজিত চন্দ্র দাস, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালউদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) সঞ্জয় দত্ত, উপজেলা শিক্ষা অফিসার মো : সফিউল আলম, কৃষি অফিসার মো : রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো: আব্দুল আজিজ মিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো : জাকির হোসেন ( প্রমুখ) । আলোচনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।#

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে