মোহাম্মদ আলীর আগুনে বোলিংয়ে দেড়শতে থামল চিটাগং

১৮ ওভার শেষে চিটাগং কিংসের রান ৫ উইকেটে ১৪৩। শেষ দুই ওভারে সে রানকে যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল দলটির। কিন্তু ১৯তম ওভার চিটাগংয়ের সব হিসাব-নিকাশ এলোমেলো করে দেন ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। সে ওভারে দুই রান খরচায় ৪ উইকেট শিকার করে চট্টলার দলটির ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। তাতে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৯ রানে থেমেছে চিটাগং কিংস।

সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম কোয়ালিফাইয়ারে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। তবে ব্যাটিংয়ে নামতেই ব্যাকফুটে চলে যায় চট্টলার দলটি। ৩৪ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসে তারা।

পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ইমন এবং শামিম হোসেন মিলে ৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। চতুর্দশ ওভারে রিশাদ হোসেনের বলে ইমন ফিরতে ক্যাচ দিয়ে আউট হলে ভাঙে সে জুটি। ফেরার আগে ৩৬ বলে সমান ৩৬ রান করেন এই ওপেনার।

শামিম হোসেন আরও কিছুটা সময় ক্রিজে টিকে থাকেন, কিন্তু পরের ব্যাটারদের মধ্যে কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৯তম ওভারে মোহাম্মদ আলীর বলে ফেরার আগে শামিমের ব্যাটে আসে ৪৭ বলে ৭৯ রান। ৯ চার এবং ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি।

চিটাগংয়ের ব্যাটিং অর্ডারের ওপর দিয়ে স্টিমরোলার চালিয়ে দেওয়া মোহাম্মদ আলী করেছেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং। ৪ ওভারে স্রেফ ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। দুই উইকেট ঝুলিতে পুরেছেন ক্যারিবিয়ান বোলার কাইল মায়ার্স।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,