গাভাস্কারের বিরুদ্ধে নালিশ দেবে রোহিত

দল হেরেছে, নিজেও পাননি রান। রোহিত শর্মা বুঝতে পেরেছিলেন, ‘বাদ পড়তে পারেন!’ তাই বিশ্রাম নিলেন। বাধ্যতামূলক হওয়ায় রঞ্জি ট্রফিতেও খেললেন। কিন্তু ভাগ্য বদল হয়নি। তাইতো কোনো রাগঢাক না রেখেই সুনীল গাভাস্কার বলে দিলেন, ‘তোমাদের খেলায় মন নেই বলেই রান পাওনি।’

গতকাল কোহলি-রোহিতের কড়া সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি গাভাস্কার। তার কাছে মনে হয়েছে, রোহিতরা স্রেফ বোর্ডের জোরাজুরির কারণে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেছিলেন। খেলেছেন দায়সারা ভাবে। এরমাঝে গাভাস্কার সিডনি মর্নিং হেরাল্ডে কলামে লিখলেন, অধিনায়ক রোহিত শর্মা ফুরিয়ে গেছেন। তার এখন সাহসী একটি সিদ্ধান্ত নেওয়া জরুরি। তার যে ফর্ম চলছে তাতে টেস্ট ক্রিকেটে সামনে খুব বেশিদূর পথ নেই।

লিখেই ক্ষান্ত হননি গাভাস্কার। একই কথা অন এয়ারেও বলেছিলেন, ‘যদি রোহিত মেলবোর্ন ও সিডনিতে রান করতে ব্যর্থ হয়, তাহলে তার উচিত হবে না নির্বাচকের সিদ্ধান্ত নেওয়ার।’ এই কথার পরই রোহিত জানান, তিনি বিশ্রাম নেবেন। কিন্তু মুখ থামেনি ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কারের। গতকালও আক্রমণ করেছেন রোহিতকে।

বিষয়টি একদমই ভালো লাগছে না রোহিতের। ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক মনে করেন, গাভস্কার অনেক বেশি নেগেটিভ কথা বলেন। কিংবদন্তিকে শাস্তি দিতে তাই বোর্ডের কাছে নালিশ জানাতে চান রোহিত। ক্রিকব্লগারের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভি দিয়েছে এমন খবর।

প্রতিবেদনে জানানো হয়েছে, সুনীল গাভাস্কারের সমালোচনা সহ্য হচ্ছে না রোহিতের। পত্রিকাটিকে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেই সূত্র জানায়, ‘রোহিত মনে করেন গাভাস্কার তাকে এমন বাজেভাবে সমালোচনা করা উচিত নয়। সেই কারণে তিনি বিসিসিআইয়ের কাছে গাভাস্কারের নামে নালিশ জানাবে।’ রোহিত বা বোর্ডের কোনো বক্তব্য এখনও আসেনি। এই ইস্যুতে কথা বলেননি গাভাস্কারও।

রোহিতের টেস্ট ক্রিকেট যুগটা ভালো যাচ্ছে না। তার আমলে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেননি। ব্যর্থ হয়েছেন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও খেয়েছেন নাকানিচুবানি। নিজেও মোটাদাগে ছিলে ব্যর্থ। এত কিছুর পরও আরেকটি সুযোগ পাচ্ছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় কোনো পরিবর্তন আনতে চায় না ভারতের বোর্ড।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে