সাকিবকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় তাসকিন

এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটারকে ছাড়িয়ে গেলেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন রেকর্ড গড়ার পথে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান তাসকিন।

সাকিবের রেকর্ড ছুঁতে তাসকিনের আজ প্রয়োজন ছিল স্রেফ একটি উইকেট। সাকিবের রেকর্ড নিজের করে নিতে তাসকিনের প্রয়োজন ছিল ২ উইকেট। প্রথমটি করতে তাসকিন আহমেদের লাগল কেবল চারটি ডেলিভারি।

ইনিংসের প্রথম ওভারেই উইকেট নিয়ে সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিলেন তাসকিন। ম্যাচের শেষ দিকে ছাড়িয়ে গেলেন সাকিবকে। বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন দুর্বার রাজশাহীর পেসারের।

রোববার মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে স্টিভেন টেইলরের উইকেট নিয়ে সাকিবের রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। পরে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছান তাসকিন। এবারের বিপিএলে তার উইকেট এখন ২৪টি।

২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। তাকে ছাড়িয়ে যেতে তাসকিনের লাগল কেবল ১১ ম্যাচ।

এক আসরে ২২ উইকেট নেওয়ার নজির আছে ছয়টি। সেখানে আছেন তাসকিনও। ২০১৯ বিপিএলে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন তিনি সিলেট সিক্সার্সের হয়ে।

এই কৃতিত্ব প্রথম দেখিয়েছিলেন কেভন কুপার। ক্যারিবিয়ান এই পেসার ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে ২২ উইকেট নিয়েছিলেন মাত্র ৯ ম্যাচ খেলেই।

পরে ২০১৭ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৩ ম্যাচে ২২ উইকেট নেন সাকিব, ২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২২টি নেন মাশরাফি বিন মুর্তজা, একই আসরে ঢাকা ডায়নামাইটসের রুবেল হোসেন ২২ উইকেট নেন ১৫ ম্যাচে। সবশেষ গত বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে ১২ ম্যাচে ২২ উইকেটের দেখা পান শরিফুল ইসলাম।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে