“স্মৃতি”- রেজওয়ানা ইসলাম রিমি

“স্মৃতি”
-রেজওয়ানা ইসলাম রিমি

খুব পরিচিত ঘ্রাণ,অদ্ভুত এক ঘোর
অভুক্ত কুকুরের ন‍্যায় শুঁকে চলেছি,
যেন তীব্র থেকে তীব্র ভাবে শুষে নিতে চাচ্ছি
সিলিং ফ‍্যানের ঘরঘরে আওয়াজে,
মনে হচ্ছে শহরের সব যাতাকল যেন একত্রে হয়েছে
ঘরঘর আওয়াজটা বেশিক্ষণ আর স্থায়ী হলো না।

গুটি কয়েক পরিধি অতিক্রম করেই থমকে গেল আচমকা!
ঘন অন্ধকার বিরাজ করলো চোখের নিকটে
বুঝতে পারলাম লোডশেডিং।
নাকের ডগা দিয়ে ফুরফুরে হাওয়া আর বইছে না
তবুও পরিচিত ঘ্রাণ যেন আরো বেশি ব‍্যপিত হচ্ছে!
চামড়ার ভাঁজে অঙ্কিত জীবনের নঁকশা
হাতটার স্পর্শে যেন আঁতকে উঠলাম।

মনে হতে লাগলো,কত শত যুগ পর কাছে পেলাম!
দেয়াল ঘড়িটার পরপর চারটা টুংটাং আওয়াজে
বুঝে উঠতে সময় লাগলো না রাত তখন চারটা।

চামড়ার ভাজে মলিন হয়ে যাওয়া হাতটা খুঁজতে লাগলাম
যেন উন্মাদ হয়ে উঠছি আরেকবার স্পর্শের কাতরতায়
পরপারে পারি জমানো মানুষকে যে বাস্তবে পাওয়া যায় না!
এ তিক্ত সত‍্য মানতে আমি যেমন বাধ‍্য,
তুমিও বিশ্বাস করতে বাধ্য –
স্মৃতি যেমনি হোক তা আজীবন বয়ে বেড়াতে হয়।

**********
সাহিত্য বিভাগ
সম্পাদনায়- আরজে সাইমুর রহমান
https://www.facebook.com/rjsaimur

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে