সাদুল্যাপুরে কালব-এর নির্বাচন সম্পন্ন

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে অত্র ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন পদে নির্বাচন সাদুল্লাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এদিন রাতে ভোট গণনা শেষে নির্বাচনে মো. রুহুল আমিন গোলাপ ছাতা প্রতীকে ১১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল মোনায়েম ১১৫ ভোট পেয়েছেন। হারুন-অর-রশিদ মিয়া দেয়াল ঘড়ি প্রতীকে ভোট ২০৫ পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রোজিনা আক্তার বই প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়েছে।

সহ-সভাপতি খালেদ বিন আব্দুল আজিজ প্রধান আনারস প্রতীকে ২১৮ ভোট ও ট্রেজারার জেসমিন আক্তার রত্না গরুর গাড়ি প্রতীকে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এরআগে ডিরেক্টর-এর দু’টি পদে মিজানুর রহমান ও খায়রুজ্জামান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার