বিয়ের জন্য সময় রাত ১০টা, সাড়ে ৮টায় দোকানপাট বন্ধ

দিন দিন আরও চরম অর্থনৈতিক সংকটে পড়ছে পাকিস্তান। জ্বালানি সাশ্রয়ে এবার দেশটির সব দোকানপাট স্থানীয় সময় রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠান আয়োজনে হল, কমিউনিটি সেন্টার বন্ধ করতে হবে রাত ১০টার মধ্যে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা দিয়ে এসব তথ্য জানিয়ে দেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এসব সিদ্ধান্তের কথা জানান খাজা আসিফ। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক ফেডারেল মন্ত্রী শেরি রেহমান, ফেডারেল জ্বালানি মন্ত্রী খুররম দস্তগীর খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন্দ্রীয় সরকারের সব বিভাগে বিদ্যুতের ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অফিসে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

খাজা আসিফ সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত সিদ্ধান্তের লক্ষ্য সংকটে থাকা দেশের প্রায় ৬২ বিলিয়ন অর্থ বাঁচানো এবং জ্বালানি আমদানি বিল কমাতে সহায়তা করা।

মন্ত্রী বলেন, তার আদেশের পরিপ্রেক্ষিতে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে কোনো প্রকার বিদ্যুৎ ব্যবহার ছাড়াই প্রতীকী ব্যবস্থা গ্রহণ করা হয়।

আসিফ আরও ঘোষণা দিয়ে বলেন, ফ্যান উৎপাদনকারী কারখানাগুলো বিদ্যুতে চলে, সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থায়নে ১ দশমিক ১ বিলিয়ন ডলার বিলম্বিত হওয়ার পর খেলাপি হওয়ার আশঙ্কা প্রশমিত করতে এসব নিয়ম বাস্তবায়ন করা হচ্ছে দেশটিতে। সরকারের তথ্য বলছে, গত ডিসেম্বরে ৫৮০ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে দেশটির রিজার্ভ।

গতবছর বন্যার মতো চরম দুর্যোগের কবলে পড়ে দেশটি। পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন জার্মানওয়াচ সংকলিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স অনুসারে পাকিস্তান জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার অষ্টম ঝুঁকিপূর্ণ দেশ। বন্যা, খরা ও ঘুর্ণিঝড়ের কারণে গত কয়েক বছরে দেশটিতে অনেক মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন আরও অনেকে। এছাড়া রাজনৈতিক গোলযোগের কারণে ব্যাহত হচ্ছে দেশটির অর্থনৈতিক কার্যক্রম।

সূত্র: জিও নিউজ, আল-জাজিরা

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে