পন্টিংকে ছাড়িয়ে শচীনের পাশে কোহলি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শনিবার সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯১ বলে ১১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতের সাবেক এই অধিনায়ক।

এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংকে ছাড়িয়ে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বিরাট।

আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচে অংশ নিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন শচীন টেন্ডুলকার। ৫৬০ ম্যাচে ৭১টি সেঞ্চুরি করে এতদিন শচীনের ঠিক পরেই ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং।

শনিবার বাংলাদেশ দলের বিপক্ষে চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ৯১ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলে রিকি পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় পজিশন তথা শচীনের পাশে নিজের স্থান করে নেন কোহলি।

পন্টিংয়ের চেয়ে ৭৯ ম্যাচ কম খেলে মাত্র ৪৮১ ম্যাচেই ৭১টি সেঞ্চুরি হাঁকান কোহলি।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন কোহলি এভাবে ধারাবাহিক সেঞ্চুরি করতে পারলে কিংবদন্তি শচীনকেও ছাড়িয়ে যেতে পারেন।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব