ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন কিশান

সুযোগটা কাজে লাগালেন ঈশান কিশান। রোহিত শর্মার জায়গায় খেলতে নেমেই নিজের জাত চেনালেন এই ব্যাটার। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে সাকিব আল হাসান-মুস্তাফির রহমানদের দিশেহারা করে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিলেন ভারতের এই ওপেনার।

ওয়ানডে ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে এমন কৃতী গড়লেন ভারতীয় এই ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করতে ব্যাটার খেলেছেন মাত্র ১২৬ বল। তরাপর আউট হয়ে গেছেন। তিনি করেছেন ১৩১ বলে ২১০ রান। তার ব্যাটেই টস হেরে ব্যাট করতে নামা ভারত এ রিপোর্ট লেখার সময় পাহাড়সম রানের দিকে ছুঁটছে। ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তুলেছে ৩১৪ রান। বিরাট কোহলি রয়েছেন ৯১ রানে।

দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত। এরপর অবশ্য বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রীতিমত লিটন দাসের দলকে চাপে রাখে ভারতীয় এই দুই ব্যাটার। ৮৫ বলে সেঞ্চুরি তুলেন। ২৪ চার ১০ ছক্কায় ২০ রান করে অপরাজিত রয়েছেন এই ওপেনার।

অন্যপ্রান্তে বিরাট কোহলি তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৬৫তম অর্ধ-শতক। শেষ দুই ম্যাচে ব্যাট হাতে রান খরায় ভুগতে থাকা এই ব্যাটার সাগরিকার বুকে পেলেন দারুণ এক ফিফটির দেখা। রিপোর্ট লেখা পর্যন্ত তিনিও ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন ঈশানকে।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতে মেহেদী হাসান মিরাজ দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন শিখর ধাওয়ানকে ফিরিয়ে।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব