সহজ জয়ের পথে বাংলাদেশ

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয়ের পথে আছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৮ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে হারের প্রহর গুনছে আমিরাত শিবির।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করতে পেরেছে আমিরাত।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চাপে ছিল আমিরাতের ব্যাটসম্যানরা। প্রথম ২ ওভারে মাত্র ৮ রান তোলা দলটি প্রথম উইকেট হারায় ৩য় ওভারেই। নাসুম তুলে নেয় প্রথম উইকেট। টাইগারদের পক্ষে দ্বিতীয় উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।

শুরু থেকে পেসে আমিরাতের ব্যাটসম্যানদের নাকাল করা তাসকিন নিজের করা দ্বিতীয় ওভারেই সাফল্যের দেখা পান। ২৭ রানের মধ্যে ২ উইকেট হারানো আমিরাতের টপ অর্ডার ভেঙে দেন মোসাদ্দেক।

বোলিংয়ে এসে এই অফস্পিনার নিজের প্রথম ওভারেই তুলে নেন ২টি উইকেট। আর তাতেই ম্যাচে ব্যাকফুটে চলে যায় আমিরাত।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব