ফ্রিজে দুর্গন্ধ? যা করতে পারেন

ফ্রিজ কীভাবে পরিষ্কার কিরতে তা অনেকেই বুঝতে পারেন না। দিনের পর দিন ফ্রিজ ব্যবহারের ফলে তাতে দুর্গন্ধ হতে শুরু করে। বিশেষ করে কাঁচা মাছ, মাংস বা রান্না করা খাবার থেকে ফ্রিজে বেশি দুর্গন্ধ হয়। এই সমস্যার সমাধান করতে চাইলে এই টিপসগুলো নিতে পারেন।

এতে ফ্রিজে দুর্গন্ধ তেমন একটা হবে না।

 

খাবার জমিয়ে রাখা

ফ্রিজে অনেক দিন খাবার জমিয়ে রাখবেন না। কাঁচা মাছ, মাংস ভালো করে ধুয়ে টিফিন বক্সে রেখে তবে ডিপ ফ্রিজে রাখুন। না হলে ডিপ প্যাকেটে করে সেগুলি রেখে দিন। একইভাবে শাক-সবজিও রেখে দিন। তবে মাছ, মাংস বা শাক-সবজি অনেকদিন ফ্রিজে রেখে দেবেন না। ধনে পাতা, পুদিনা পাতা, মূলা ইত্যাদি খোলা অবস্থায় রাখবেন না। ফ্রিজে খাবার সবসময় ডেকে রাখবেন। ফ্রিজ পরিষ্কার করার সময় ভেতরের সমস্ত জিনিস বের করে তারপর পরিষ্কার করবেন।

ডিশ ওয়াশার 

ফ্রিজের প্রতিটি তাক খুলে ডিশ ওয়াশার দিয়ে সমস্ত তাক ধুয়ে নিন। পানি ঝরানোর জন্য সেগুলি শুকনো স্থানে রেখে দিন। একটি পাত্রে পানি নিয়ে তাতে ভিনিগার মেশান। তাতে কাপড় ভিজিয়ে ফ্রিজের ভিতর ভালো করে মুছে নিন। ঘষে ঘষে দাগ তুলে দেবেন। দুই তিনবার এভাবে ভিনিগার ভেজানো কাপড় দিয়ে ফ্রিজের ভিতর মুছুন। শেষে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ফ্রিজের ভিতর মুছে নিন। ফ্রিজের দরজা বন্ধ করবেন না, খোলা রাখুন।

​ শুকিয়ে নিন

দরজা খোলা রেখে ফ্রিজের ভেতরটা পুরোপুরি শুকিয়ে নিন। এবার ফ্রিজের ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলিও ভালো করে পরিষ্কার করুন। ভিনিগারে ভেজা কাপড় দিয়ে সেগুলি পরিষ্কার করে নিতে পারেন। তারপর শুকিয়ে নিন।

লেবু

ড্রয়ারগুলি এবার এক এক করে ফ্রিজের ভিতর সেট করে দিন। একটা পাতি লেবু নিয়ে চার টুকরো করে ফ্রিজের চারটি তাকে রেখে দিন। তারপর পরিষ্কার করা সমস্ত জিনিস ফ্রিজে ভরে ফেলুন। পাতি লেবু ফ্রিজের ভিতরে থাকা দুর্গন্ধ দূর করে। প্রতি সপ্তাহে লেবু বদলান।

প্রতি সপ্তাহে সম্ভব না হলেও মাসে একবার করে ফ্রিজ পরিষ্কার করুন।

সূত্র : এই সময়।

আরো দেখুন

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর

ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ

বনশ্রী আবাসন মেলা ২০২৬: ফ্ল্যাট ও প্রকল্পে সর্বোচ্চ ২৫% ছাড়, থাকছে ফ্রিজ-এসি-আইফোনসহ আকর্ষণীয় উপহার

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ঢাকায় শুরু হতে যাচ্ছে বনশ্রী আবাসন মেলা ২০২৬।** আগামী ১৯