নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস

ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস। আগামী নভেম্বর থেকে আর গুগল হ্যাংআউটসে চ্যাট করা যাবে না। গত ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রের ব্যবহারকারীদের জন্য বন্ধ হয় মেসেজিং সেবাটি।

গুগল হ্যাংআউটসের মোবাইল অ্যাপ থেকে কেউ মেসেজ আদান-প্রদান করতে চাইলে তাদের গুগল চ্যাট ব্যবহার করতে বলবে গুগল।

 

ওয়েব থেকে জিমেইলের গুগল হ্যাংআউটসে ঢুকতে চাইলে গুগল চ্যাট ব্যবহার করতে বলা হবে।   আগের সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে গুগল চ্যাটে সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া নভম্বরে বন্ধ হওয়ার আগে টেকআউট সার্ভিসের আওতায় হ্যাংআউটসে থাকা চ্যাট হিস্ট্রি ডাউনলোড করা যাবে। 

২০১৮ সালেই গুগল হ্যাংআউটস ব্যবহারকারীদের আলাদা অ্যাপে স্থানান্তরের পরিকল্পনা করা হয়।

২০২০ সালে গুগল চ্যাটের সব ফিচার ফ্রি করে দেওয়া হয়। হ্যাংআউটস ব্যবহারকারীদের গুগল চ্যাট ব্যবহারে উদ্বুদ্ধ করতে এতে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে আছে ডিরেক্ট কল, ইনলাইন মেসেজ থ্রেড তৈরি এবং একসঙ্গে অনেক ছবি শেয়ারের সুবিধা।   সূত্র : দ্য ভার্জ

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে