রবি আনল ‘মাই ফ্যামিলি’ প্যাকেজ

পরিবারের সদস্য দুজন হোক কিংবা পাঁচজন, সবার জন্য আছে আলাদা আলাদা প্যাকেজ। মানুষ এখন চায় স্বস্তির জীবন। সহজ জীবন। আর সেটাকে হাতের মুঠোয় নিয়ে আসার জন্য কাজ করছে দেশের সবচেয়ে উদ্ভাবনী ব্র্যান্ড ‘রবি’। নতুন এই ‘মাই ফ্যামিলি’ প্যাকেজের মাধ্যমে পরিবারের একজন সদস্য তাঁর পরিবারের আর অন্য সদস্যদের জন্য এই প্যাকেজ কিনতে পারবেন। তারপর সবাই মিলে কথা হবে চুটিয়ে। এবার পারিবারিক কথাগুলো হবে নিশ্চিন্তে, নির্ভাবনায়।

আসুন তবে জেনে নিই কী আছে এ প্যাকেজে?

১৯৮ টাকার প্যাকেজে পাচ্ছেন ৪.৫ জিবি ইন্টারনেট, ২০০ মিনিট টকটাইম, ৩০০ এসএমএস, ১০০ শতাংশ ডেটা বোনাস ও ফ্রি Binge সাবস্ক্রিপশন। পরিবারের দুই সদস্য এ সেবা ভোগ করতে পারবেন।

পরিবারের তিন সদস্য ব্যবহার করতে পারবেন ৩৬৯ টাকার প্যাকেজটি। এ প্যাকেজে আপনি পাবেন ১০ জিবি ইন্টারনেট, ১০০ শতাংশ বোনাস ডেটা, ৩০০ মিনিট টকটাইম, ৪০০ এসএমএস, ফ্রি Binge সাবস্ক্রিপশন, জনপ্রিয় সব আউটলেটে ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট আর ইনস্ট্যান্ট গোল্ড এলিট স্ট্যাটাস।

৪৯৯ টাকার প্যাকেজটিতে আছে ২০ জিবি ইন্টারনেট, ১০০ শতাংশ বোনাস ডেটা, ৫০০ মিনিট টকটাইম, ৯০০ এসএমএস, ফ্রি Binge সাবস্ক্রিপশন, ১ লাখ টাকার জীবনবিমা এবং ইনস্ট্যান্ট ডায়মন্ড এলিট স্ট্যাটাস পাওয়ার সুযোগ। পরিবারের চার সদস্য এ প্যাকেজ ব্যবহার করতে পারবেন।

৯৯৮ টাকার প্যাকেজে আছে ৬০ জিবি ইন্টারনেট, ১০০ শতাংশ বোনাস ডেটা, ১৫০০ মিনিট টকটাইম, ২০০০ এসএমএস, ফ্রি Binge সাবস্ক্রিপশন, কেনাকাটায় ১৫ শতাংশ পর্যন্ত ছাড়, ১ লাখ টাকার জীবনবিমাসহ ইনস্ট্যান্ট এলিট প্লাটিনাম স্ট্যাটাস পাওয়ার সুযোগ। পরিবারের পাঁচ সদস্য প্যাকেজটি একসঙ্গে নিতে পারবেন।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে