শরীফের ঘটনায় প্রমাণিত হয়েছে, দুদক দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে: বিএনপি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে বরখাস্তের ঘটনায় প্রমাণিত হয়েছে যে কমিশনের কর্মকর্তারা নিজেরাই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। তাঁরা বিরোধী দল দমনে সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছেন।

গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় এ অভিমত প্রকাশ করেন দলটির নেতারা। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির ১০ জন সদস্য অংশ নেন। সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় শরীফ উদ্দিনকে চাকরি থেকে বরখাস্তের ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি মনে করে, কক্সবাজারে দুর্নীতিতে জড়িত রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের চিহ্নিত করার কারণেই শরীফ উদ্দিনকে বরখাস্ত হতে হয়েছে।

বিএনপির সভায় বলা হয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া শরীফ উদ্দিনকে আবার কাজে বহাল করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সপ্তাহে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, হাটসভা ও হ্যান্ডবিল বিতরণের কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আগামী মার্চে মহান স্বাধীনতা দিবস নিয়ে মাসব্যাপী কর্মসূচি প্রণয়নে দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটিকে অনুরোধ করা হয়।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে