জেনে নিন ,আপনার পচন্দের মানুষটি আপনাকে ভালবাসেকিনা জানার উপায় !

একটু দ্বিধায় আছেন। বুঝতে পারছেন না সামনের মানুষটা (সে আপনার বস হতে পারে, প্রেমিক/প্রেমিকাও হতে পারে) আপনাকে পছন্দ করছে কিনা। তাহলে আপনার এই প্রশ্নের উত্তরের খুব কাছাকাছি পৌঁছে দেবে নিচের এই জিনিসগুলো। খেয়াল করুন–

চোখেই উত্তর পাবেন — কথা বলার সময় ভাল করে চোখের দিকে তাকান। মানুষের চোখ অনেক কথা বলে। অনেক উত্তর দিয়েই দেয়। আপনাকে যে মানুষটা পছন্দ করবে সে আপনার দিকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তাকিয়ে থাকবে। কথা বলার সময় চোখ সরিয়ে নিলে বুঝবেন কোথাও একটা সমস্যা হচ্ছে।

শরীরীভাষাই বলে দেবে — শরীরীভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় মানুষটা আপনাকে নিয়ে কী ভাবছে। ধরুন আপনারা দুজনেই দাঁড়িয়ে কথা বলছেন খুব হাল্কাচালে। যদি দেখেন সেই মানুষটা বসে পড়ল, তার বসে পড়ার ধরনটা খেয়াল রাখুন। বসার ধরন অনেক কথা বলে দেয়। সবচেয়ে বড় কথা পায়ের দিকে নজর রাখুন। আপনাকে যে পছন্দ করে সে সবসময় আপনার সোজাসুজি দাঁড়ায় (তবে ভালবাসার ক্ষেত্রে শরীরীভাষার ব্যাপারটা অনেকটা আলাদা হয়)।

কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে —আপনার পছন্দ হলে সামনের মানুষটা কথা চালিয়ে যেতে চাইবে। ধরুন আপনি কথা বললেন সালমন খানের সিনেমা নিয়ে। কথা শেষের দিকে চলে এল, দেখবেন সে হয়তো অন্য কোনও খান নিয়ে আপনার মতামত জানতে চাইবে, বা বলবে।

যোগাযোগ বজায় রাখার চেষ্টা করবে — যেভাবেই হোক সে আপনার সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করবে। যেখানে আপনি শেষ করলেন, সেখানে থেকে দেখবেন সে শুরু করতে চাইবে। মানে সম্পর্কটা আগে বাড়ানোর জন্য সে চেষ্টা করবে। আপনাকে বিশেষ কিছু করতে হবে না।

আপনাকে অনেক প্রশ্ন করবে — আমরা যাকে পছন্দ কিংবা সন্দেহ করি তাদের বেশি প্রশ্ন করি। দেখবেন সামনের মানুষটা যদি প্রশ্নের পর প্রশ্ন করে তাহলে বুঝবেন আপনি পছন্দের পাত্র হয়ে উঠছেন।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে