‘সেক্স টেপ’ কাণ্ডে বেনজেমার ১ বছরের স্থগিত কারাদণ্ড

অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ফ্রান্সের কোর্ট ৩৩ বছর বয়সী বেনজেমাকে ৭৫ হাজার ইউরো জরিমানার শাস্তিও দিয়েছেন। তবে শাস্তি ঘোষণার সময় বেনজেমা নিজে কোর্টে হাজির হননি। তার বদলে আজ বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি সেক্স টেপ নিয়ে বিতর্কে জড়ান বেনজেমা। ভালবুয়েনার সেক্স টেপটি ব্ল্যাকমেইলারদের হাতে চলে যায় এবং তারা অর্থ দাবি করে। ভিডিও টেপটি ফাঁস করে দেয়ার হুমকিও দেয়া হয়। যার ফলে, ভিডিও টেপ নিয়ে ফাঁসানোর অভিযোগ উঠে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের বিরুদ্ধে। ফ্রান্সের আদালতে এ নিয়ে মামলাও চলে বেনজেমার বিরুদ্ধে। তাকে পুলিশ গ্রেফতারও করেছিল।

‘সেক্স টেপ নিয়ে বিতর্কে জড়িয়ে নিজের দেশে ২০১৬- এর ইউরোতে খেলার সুযোগ হারান বেনজেমা। এরপর তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্ত শুরু হয়। ব্ল্যাকমেইলিংয়ের এ ঘটনায় বেনজেমার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। মামলা শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশের হয়ে মাঠে নামতে দেওয়া হবে না বলে জানায় ফরাসি ফুটবল সংস্থা। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন ও ইথিকস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়।

বিতর্কের জেরে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্স দলে ডাক পাননি বেনজেমা। সেবার তার দেশ বিশ্বকাপ জেতার স্বাদ পেলেও তাকে টেলিভিশনেই সতীর্থদের খেলা উপভোগ করতে হয়। তবে সম্প্রতি কোচ দিদিয়ের দেশমের সঙ্গে সমঝোতার পর জাতীয় দলে ফিরেছেন তিনি। খেলেছেন সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও। কিন্তু এবার আবারও নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন তিনি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।