দুই বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলছে ৫ই অক্টোবর, লাইব্রেরী ২৬শে সেপ্টেম্বর

অন্তত এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে ৫ই সেপ্টেম্বর অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার ভিসির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির মিটিং-এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে এই দুই বর্ষের শিক্ষার্থীদের জন্য ২৬শে সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে লাইব্রেরী। এ বিষয়ে স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং বিজয় একাত্তর হলের প্রভোস্ট আব্দুল বাসির বলেন, আমরা জরিপ করে দেখেছি, স্নাতক ও স্নাতকোত্তর এই দুই শিক্ষাবর্ষের ৭০ শতাংশেরও বেশি শিক্ষার্থী টিকার আওতায় চলে এসেছেন। সেটি বিবেচনায় নিয়ে এই দুইবর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ২৬শে সেপ্টেম্বর লাইব্রেরী ও ৫ই অক্টোবর হল খুলে দেয়ার সুপারিশ করেছে প্রভোস্ট কমিটি। হলে উঠার সময় সবাইকে টিকার সনদ দেখাতে হবে বলে তিনি জানান। একাডেমিক কার্যক্রম কবে চালু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। সব শিক্ষার্থী টিকার আওতায় এলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার