প্রকাশ পেল ভালোবাসায় ফরমালিন (ভিডিও)

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ ভেলেন্টাইন ডে’ উপলক্ষে কন্ঠশিল্পী মনি চৌধুরীর নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ভালোবাসায় ফরমালিন। নির্মাতা ওয়াহিদ বিন চৌধুরীর সুদৃঢ় পরিচালনায় গানটির ভিডিও তৈরী হয়েছে । সহকারী পরিচালক গাজী খালেক, স্থিরচিত্র ছিলেন আজিজুল ইসলাম আকাশ। প্রডাকশন হাউজ ড্রীমস মিডিয়া ক্লাব। কাঙাল মিউজিক এর ব্যানারে গানটি আজ প্রকাশিত হয়েছে । গানের কথা লিখেছেন, সুর, কন্ঠ মনি চৌধুরী নিজেই। সংগীত করেছেন শান সায়েক। গানের মডেল আদর, অনিকা, জাহিদ ইসলাম, স্বাধীন, সেলজুক, শিলা, রেশমি প্রমুখ।

নির্মাতা ওয়াহিদ বিন চৌধুরী জানান, বিভিন্ন চমৎকার লোকেশনে গানটি চিত্রায়িত হচ্ছে। গানটি খুব দরদ দিয়ে গেয়েছেন শিল্পী। গানটি সকলের মুখে মুখে থাকবে আশা করছি।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী মনি জানান, নতুন গানের ভিডিও নিয়ে দর্শক-স্রোতাদের কাছে হাজির হলাম। এই গানটিও আশা করি সবার হৃদয় ছুঁয়ে যাবে। গানটির ভিডিওটি সবার ভালো লাগবে। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।

উল্লেখ্য, পরিচালক ওয়াহিদ বিন চৌধুরী বাংলাদেশের অনেক জনপ্রিয় কন্ঠশিল্পীদের মিউজিক ভিডিও ও নাটক নির্মাণ করেছেন।
তার মধ্যে উলেখ্য আসিফ আকবরের আলোচিত মিউজিক্যাল ফিল্ম হাহাকার, অগোছালো,
ইমন খানের ধ্বংস, নমিনেশন, পাখি-৭,
নাটক মধ্যে সারপ্রাইজ, ভালোবাসার পৃর্নতা, অদেখা পরিনতি, অর্পিতা এখন ডাক্তার উল্লেখযোগ্য।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে