রাশিয়ার সুপারসনিক এন্টি-শিপ মিসাইল কিনছে বাংলাদেশ

রাশিয়ার তৈরি কেএইচ-৩১এ এন্টি-শিপ মিসাইল কিনতে অর্ডার দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এসব মিসাইল আপগ্রেড করা মিগ ২৯বিএম মাল্টিরোল ফাইটারে সংযোজন করা হবে। ফাইটারগুলো সম্প্রতি বেলারুশ থেকে আপগ্রেড করে আনা হয়েছে। সাউথ এশিয়ান মনিটর এ খবর দিয়েছে।

২৩শে জানুয়ারি প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, বিমান থেকে নিক্ষেপের উপযুক্ত কেএইচ-৩১এ মিসাইলগুলো সারফেসের যেকোন লক্ষ্যবস্তু ঘায়েল করার উপযুক্ত করে ডিজাইন করা হয়েছে। এগুলো দিয়ে ৪ হাজার ৫০০ হাজার টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন যুদ্ধজাহাজ ঘায়েল করা যাবে।

রাশিয়ার অস্ত্র কেনাবেচার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান রজোবরোনেক্সপোর্ট জানায়, কেএইচ-৩১এ হলো অ্যাকটিভ রাডার সিকার ধরনের মিসাইল। এর পূর্বসূরি হচ্ছে কেএইচ-৩১পি।

উন্নত সংস্করণটি লেয়ার্ড এয়ার ডিফেন্স ভেদ করতে সক্ষম। এই মিসাইলে মিড-কোর্স রাডার গাইডেন্স ও টার্মিনাল হোমিং ব্যবস্থা রয়েছে। এতে এআরজিএসএন-৩১ জ্যাম-রেজিসট্যান্ট অ্যাকটিভ রাডার গাইডেন্ট সিস্টেম রয়েছে। ফলে এটি একই ধরনের এক গ্রুপ জাহাজের মধ্য থেকে নির্দিষ্ট টার্গেট খুঁজে বের করতে সক্ষম। এতে ৯৪ কেজি ওজনের আর্মার-পিয়ার্সিং ওয়্যারহেড রয়েছে। মিগ-২৯এস ঝুক-এমই ফায়ার কন্ট্রোল রাডারের কাজ হলো টার্গেট শনাক্ত করা। সিল করা কনটেইনারের মধ্যে থাকে এসব মিসাইল। কেএইচ-৩১এ মিসাইলের সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ ৭০ কিলোমিটার ও সর্বোচ্চ গতি ১ এম/সে। এর অপারেশনাল উচ্চতা ১৫ হাজার মিটার। উৎক্ষেপনকালে প্রতিটি মিসাইলের ওজন হয় ৬১০ কেজি এবং এর টার্গেটে আঘাত হানার সম্ভাবনা ৮০ শতাংশ। বাংলাদেশ বিমানবাহিনী তার এয়ারপ্লাটফর্মগুলোতে অত্যাধুনিক গোলাবারুদ যোগ করছে। এর আগে তারা এফ-৭বিজি/বিজি১ বহরের জন্য তুরস্কের অরিজিন তিবের লেজার গাইডেড মিউনিশন ও চীনের এলএস-৬/২৫০ গাইডেড মিউনিশন কিনেছে। বিমান বাহিনী শিগগিরই রাশিয়া ও পূর্ব ইউরোপিয়ান অন্যান্য দেশ থেকে আরও আধুনিক বিভিআর এয়ার-টু-এয়ার মিসাইল কিনতে যাচ্ছে।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে