গরীব অসহায় মানুষদের কম্বল দিলেন পুষ্পিতা

শোবিজ ডেস্ক :মাঘের হাড় কাঁপানো হিমেল হাওয়ায় সারাদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র মানুষ অতি কষ্টে শীত নিবারণের চেষ্টা করছে। জনজীবনে অব্যাহত দুর্ভোগের কথা চিন্তা করে মানবিক ও সাংস্কৃতিক সংস্থা “পুষ্পিতা অফিশিয়াল ফ্যান ক্লাব” এর এডমিন ও মডারেটর প্যানেলের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী চ্যানেল আই রিয়েলিটি-শো চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা রাজধানীর জাকির হোসেন রোড, স্কাইশেফ রেস্টুরেন্ট প্রাঙ্গণ, তেজগাঁও, মগবাজার, রমনা, কাকরাইল, সেগুনবাগিচা এবং বিজয় নগর এলাকায় ফুটপাতে ঘুমন্ত, শীতার্ত, অসহায়, ভাসমান ছিন্নমূল মানুষের মধ্যে রাতের আঁধারে কম্বল বিতরণ করেন।

এ প্রসঙ্গে শিল্পী বলেন, “সঙ্গীতশিল্পী হিসেবে আমারও রয়েছে সামাজিক দায়বদ্ধতা। রাস্তার পাশে ছিন্নমূল ভাসমান মানুষদের দুঃখকষ্টে আমার মানবিক মূল্যবোধ জাগরিত হয়েছে।”

জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের তিনি এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

ছবি সংগৃহীত

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে