‘আম্মাজান’ ছবির গল্প শুনে কাঁদলেন শাবানা

ইচ্ছে থাকা সত্ত্বেও প্রয়াত নায়ক মান্নার মা হতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী শাবানা। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া মান্না অভিনীত ‘আম্মাজান’ ছবিতে অভিনয় করার কথা ছিল এই কীংবদন্তি অভিনেত্রীর। নির্মাতা কাজী হায়াতকে শিডিউল দেবেন বলেও ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ‘আম্মাজান’ ছবির পেছনের গল্প বলতে গিয়ে কাজী হায়াত বলেন, এফডিসি’র আট নম্বর ফ্লোরের মেকআপ রুমে শাবানা এই ছবির গল্প শুনেন। গল্পটি শুনে তিনি কাঁদলেনও। আমাকে সঙ্গে সঙ্গে বলে দিলেন পরের দিন এসে তার শিডিউল নেয়ার জন্য। আমি বলেছি, পরের দিন সাইনিং মানি নিয়েও আসবো। পরের দিন আমি যথাসময়ে দুই লাখ টাকা নিয়ে তার কাছে যাই।

কিন্তু আমাকে দেখার পর কথা না বলে শাবানা চলে গেলেন আমার কাছ থেকে। তারপর দুপুরের শুটিংয়ের বিরতির সময় এসে তিনি জানান ছবিটি করতে পারবেন না। কারণ হিসেবে তিনি বলেন, সে সময়ে তিনি যে নায়কদের বিপরীতে কাজ করছেন তারা চান না মান্নার মায়ের চরিত্রে শাবানা অভিনয় করুক। পরবর্তীতে এই ছবিতে ‘আম্মাজান’ ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী শবনম।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে