কেন বাদ পড়েছি নিজেই জানি না -হিমি

কিন্তু সম্প্রতি তাকে ছবিটি থেকে বাদ দেয়া হয়। বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিমি নিজেই নিশ্চিত করেন। কিন্তু কেন বাদ পড়লেন এমন একটি কাজ থেকে? উত্তরে হিমি বলেন, কেন বাদ পড়েছি নিজেই জানি না। তারাও আমাকে কিছু জানায়নি। যখন দেখলাম ছবি সংশ্লিষ্ট অন্য শিল্পীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। অথচ আমার ডাক পড়েনি! তারপর খবর নিয়ে জানতে পারলাম আমাকে বাদ দেওয়া হয়েছে। তবে বিষয়টি অবহিত করা উচিত ছিলো। সে যাই হোক, ছবিটির সকলের প্রতি শুভকামনা রইলো। এর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেয়ার পরও আমার সঙ্গে অনেক নাটক হয়েছে। এসব নিয়ে কোনো আক্ষেপ নেই। দিন শেষে সবার ভালোবাসায় আমি নিয়মিত কাজ করছি। এভাবেই কাজ করে যেতে চাই। আগামীতে আমার জন্য হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে। আপনার নিজের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কী? প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই। ছোটপর্দার বাইরে চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছে আছে। যদিও আমাদের এখন চলচ্চিত্রের অবস্থা বেশি একটা ভালো না। চলতি সময়ের শোবিজ অঙ্গন কেমন দেখছেন হিমি? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কেউ কেউ অনেক বেশি কাজ করছে। আবার কেউ কাজ ছাড়া ঘরে বসে আছে। আমি মনে করি সবার কাজ করার সুযোগ সৃষ্টি প্রয়োজন। ইউটিউবে আমরা যা দিবো দর্শক কম বেশি সেটি গ্রহণ করবে। আমি মনে করি, বেঁচে থাকার মতো কাজ দর্শকদের উপহার দেওয়া উচিৎ। শুধু ভিউয়ের জন্য কনটেন্ট না, শিল্পীর নিজের জন্যও ভালো কনটেন্ট প্রয়োজন। কারন দিন শেষে ভালো কাজের মধ্য দিয়েই একজন শিল্পী বেঁচে থাকেন ।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে