বাংলাদেশি ২০ জেলেকে ধরে নিয়ে নির্যাতনের পর ছেড়ে দিল মিয়ানমারের নৌবাহিনী

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি ২০ জেলেকে তুলে নিয়ে যাওয়ার পর তাদের নির্যাতন করে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছে চারটি বোটে করে মাছ ধরার সময় এসব জেলেকে তুলে নিয়ে যায় তারা । বুধবার সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এসব জেলের সবার বসতি শাহপরীর দ্বীপে।

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ নূরুল আমিন বলেছেন, যে চারটি বোটে করে জেলেরা মাছ ধরছিলেন তার একটির মালিক কবির মাঝির ছেলে আমির হোসেন। একটির মালিক মোহাম্মদ হোসেনের ছেলে আবুল বাশার ওরফে বাইলিয়া। আরেকটি বোটের মালিক মকবুল আহমেদের ছেলে অলি আহমেদ। অন্য একটির মালিক আমির হোসেনের ছেলে আমিরুল ইসলাম।

ইউপি সদস্য মোহাম্মদ নূরুল আমিন জানান, ওই বোটগুলোর মালিকরা তাকে ফোন করে এ বিষয়ে অবহিত করেছেন। জেলেদের আটক করার পর মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা প্রহার করে এবং তিনটি বোট থেকে মাছধরা জাল ছিনিয়ে নেয়।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান জানান, বুধবার রাত ১২টার পর সেই জেলেরা ছাড়া পেয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে নিজেদের বাড়িতে ফিরেছেন। টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন অভিযোগ করেছেন, মিয়ানমারের নৌবাহিনী ওই ২০ জেলেকে ছেড়ে দেয়ার আগে শারীরিক নির্যাতন চালিয়েছে।

এর আগে গত ১০ই নভেম্বর মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্যরা টেকনাফ উপজেলার নাফ নদী থেকে বাংলাদেশি ৯ জেলেকে তুলে নিয়ে যায়। এরপর বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে ফ্লাগ বৈঠকের মাধ্যমে ২৩ দিন পর তাদেরকে ফিরিয়ে দেয় মিয়ানমার।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে