৪৩তম বিসিএসের আবেদন বাড়ানোর অনুরোধ ইউজিসি’র

আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩১শে মার্চ ২০২১ পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) আজ বৃহস্পতিবার পত্র দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

পিএসসি চেয়ারম্যান বরাবর ইউজিসি’র পক্ষে কমিশনের সচিব স্বাক্ষরিত এক পত্রে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমাদানের সময়সীমা আগামী ৩১শে মার্চ ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৮ই মার্চ ২০২০ তারিখ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ১৩ই ডিসেম্বর ২০২০ তারিখে ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস চ্যান্সেলরদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্য বিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়সমূহের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলরগণ কমিশনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। কমিশনও করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়সমূহের এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে