ভারতের পুনেতে সিরাম ইন্সটিটিউটে ভ্যাকসিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট সংলগ্ন ভবনে আগুন লাগে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এনডিটিভির ফুটেজে দেখা যায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে কারখানা এলাকায়। আগুন নেভাতে কাজ করেছে ১৫ দমকল বাহিনী। বেলা তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সিরাম কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে মজুত করোনার টিকার কোন ক্ষতি হয়নি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা কোভিশিল্ড উৎপাদন করছে সিরাম।
সিরাম ইন্সটিটিউট থেকে বাংলাদেশেও করোনা ভাইরাসের টিকা আসবে। প্রাথমিকভাবে বৃহস্পতিবার ২০ লাখ টিকা ভারত থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে।
জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে