দেশে ফিরেই বাবার কবর জিয়ারতে সিরাজ

অস্ট্রেলিয়া সিরিজ জয় করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি) এয়ারপোর্টে নেমে সরাসরি বাবার কবর জিয়ারত করতে যান মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া সফরে রওয়ানার আগে দুবাই অবস্থানকালে পিতা মোহাম্মদ গাউসের মৃত্যুর খবর পান এ ভারতীয় পেসার।
অস্ট্রেলিয়া সফরটা সিরাজের জন্য কঠিন ছিল। নভেম্বর মাসে আইপিএল শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে সুযোগ পান তিনি। সে মাসেই আসে বাবার মৃত্যুর সংবাদ। তবে দাফনকার্যে অংশগ্রহণ করেননি সিরাজ। বাবার স্বপ্ন পূরণ করতে দলের সঙ্গেই থেকে যান তিনি। বাবা মোহাম্মদ গাউসের স্বপ্ন ছিল, ছেলে ভারতের জার্সি গায়ে খেলবে।

ভারতের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম মোহাম্মদ সিরাজ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেন তিনি। হায়দরাবাদের এই পেসার দীর্ঘদিন ভারত ‘এ’ দলের হয়েও খেলেন।
অ্যাডিলেডে লজ্জার হারের পর মেলবোর্নে ভারত জাতীয় দলে অভিষেক হয় সিরাজের। আর অভিষেকেই নজর কাড়েন সিরাজ। সিডনি টেস্টে চোট নিয়ে ছিটকে যান পেস তারকা জসপ্রিত বুমরাহ । যার ফলে দলের পেসিং লিডার হয়ে ওঠেন সিরাজ। আর সেই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেন তিনি। গ্যাবা মাঠে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন সিরাজ, যা চলতি সিরিজে কোনও ভারতীয় বোলারের একমাত্র পাঁচ উইকেট।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে