শ্রুতির গায়ের রং নিয়ে বিদ্রুপ

সোশ্যাল মিডিয়ায় গায়ের রং নিয়ে বিদ্রুপের শিকার হলেন টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস। জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে স্টার জলসায় শুরু হয়েছে ধারাবাহিক ‘দেশের মাটি’। ধারাবাহিকে দিব্যজ্যোতি দত্তর বিপরীতে নোয়ার চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি। সেই সংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে করেছিলেন অভিনেত্রী। আর তার জন্যই বর্ণবিদ্বেষের শিকার হতে হল তাকে। ও কোনও নায়িকা হল? , ‘কাজের লোকের চরিত্রেই মানায়। এই ধরনের মন্তব্য করা হয়েছে শ্রুতির এই পোস্টের প্রতিক্রিয়ায়। অনেকে তার গায়ের রং নিয়ে কটুক্তি করেছেন।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলেও বিদ্রুপ করেছেন। যদিও নেটদুনিয়ার অনেকেই শ্রুতির পাশে দাঁড়িয়েছেন। তার গানের গলা, নাচের দক্ষতা এবং অভিনয়ের প্রশংসা করেছেন। এই ধরনের মন্তব্য এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন অনেকে। বাংলা টেলিভিশনের জগতে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন। সেই সময়ও তাকে এমন কটাক্ষ সহ্য করতে হয়েছিল। যাবতীয় সমালোচনার জবাব অভিনয়ের মাধ্যমে দিয়েছিলেন তিনি। টিআরপি চার্টে উপরের সারিতে দীর্ঘদিন ছিল ‘ত্রিনয়নী’। সেই ধারাবাহিকের পর ‘দেশের মাটি’ টিমের সঙ্গে কাজ শুরু করেন অভিনেত্রী।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে