ভাঙ্গায় দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী লোকাল বাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১৫ যাত্রী। নিহতদের মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ যাত্রী রয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের বগাইল নামক স্থানে টোল প্লাজায় হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কাওরাকান্দি ঘাট থেকে দূরন্ত পরিবহনের একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১১৪) যাত্রী নিয়ে বগাইল টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের উপর উঠে বাসটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। এ সময় বাসে থাকা কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। নিহতদের মধ্যে দুই মহিলার পরিচয় পাওয়া যায়নি।
বাকী একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার জীবননগরের পেয়ারাতলা গ্রামের রশিদ মোল্লা(৫৫)। তিনি শ্রমিকের কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে তার স্বজনরা জানান। ভাঙ্গা হাইওয়ে থানাার ওসি ওমর ফারুক জানান, মাওয়া কাওরাকান্দি থেকে দুরন্ত পরিবহনের বাাসটি দুপুরে ভাঙ্গা টোলপ্লাজায় পৌঁছলে রেলিং-এর সাথে ধাক্কা লেগে উল্টে হতাহতের এ ঘটনা ঘটে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।