সাকিব-হাসানের বিধ্বংসী বোলিংয়ে ১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশি বোলাররা। সাকিব আল হাসান ও হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২২ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ।
এদিন টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের উপর চড়া বোলিং করতে থাকে বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ওভারেই সুনীল অ্যামব্রিসের উইকেট নিয়ে দাপুটে শুরু করেন মুস্তাফিজুর রহমান। এরপর বৃষ্টির কারণে এক ঘন্টা খেলা বন্ধ থাকে। বিরতির পর মুস্তাফিজের শিকারে পরিণত হন জশুয়া ডি সিলভা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবীয়রা।
নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের জার্সিতে দারুণ শুরু করলেন সাকিব আল হাসান।
প্রত্যাবর্তনের ম্যাচে ৭.২ ওভারে ৭ রানের খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও তিন উইকেট নিয়েছেন ওয়ানডের জার্সিতে অভিষিক্ত হাসান মাহমুদ।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ২০/২, হাসান মাহমুদ ২৮/৩, মেহেদী হাসান মিরাজ ২৯/১ ও সাকিব আল হাসান ৮/৪ উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কাইল মেয়ার্স (৪০) ও রোভম্যান পাওয়েল (২৮)।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে