‘প্রথমদিন করোনার ভ্যাকসিন পাবেন ২৫ জন’

ভারত থেকে আসা টিকা প্রদানের প্রথম দিন পাবেন ২৫ জন। এর পরদিন ৪টি হাসপাতালে ড্রাই রান দেয়া হবে। সেক্ষেত্রে ৫০০ জনকে এই টিকা দেয়া হবে। তবে কবে টিকা দেয়া হবে তার দিনক্ষণ ঠিক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার করোনা ভাইরাসের টিকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি বলেন, ভারত থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ও ক্রয়কৃত ৫০ লাখ মিলিয়ে ৭০ লাখ ভ্যাকসিনের মধ্যে প্রথম মাসেই দেয়া হবে ৬০ লাখ।

স্বাস্থ্য সচিব বলেন, বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে উপহারের ২০ লাখ ভ্যাকসিন দেশে পৌঁছাবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ভারতের হাইকমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এই ভ্যাকসিন গ্রহণ করবেন।

এছাড়াও ২৫শে জানুয়ারি ক্রয়কৃত ৫০ লাখ ডোজ দেশে আসবে জানিয়ে আবদুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। দিনক্ষণ ঠিক হওয়ার পর কুর্মিটোলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন হতে পারে বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষক প্রতিনিধি, পুলিশের প্রতিনিধিসহ নানান পেশার ২৫ জনকে করোনার টিকা দেয়া হবে।
পরদিন চারটি হাসপাতালে ড্রাই রান দেয়া হবে ৫০০ জনকে। এসব ভ্যাকসিন ঢাকা থেকে জেলা পর্যায়ে পৌঁছানোর দায়িত্ব পালন করবে আমদানি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে