করোনা আক্রান্তের সংস্পর্শে আসার পর আইসোলেশনে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর আইসোলশনে চলে গেছেন বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সোমবার বিকেলে এনএইচএসের অ্যাপের মাধ্যমে তাকে সতর্ক করা হয়। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনের পর তার কাছে এই সতর্ক বার্তা পাঠানো হয়। হ্যাংকক নিজেই তার আইসোলেশনে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন হ্যাংকক। টুইটারে প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, গত রাতে আমাকে এনএইচএস করোনাভাইরাস অ্যাপ থেকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। তাই আমি নিজের বাড়িতেই আইসোলেশনে থাকব। আগামী রোববারের আগে আমি বাইরে বের হচ্ছি না।
আইসোলেশনে থাকা সামাজিক দূরত্ব রক্ষা করার সবথেকে গুরুত্বপূর্ন অংশ। অ্যাপের মাধ্যমে আমি জানতে পেরেছি যে, আমি কোনো একজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি চলে গিয়েছিলাম। এভাবে আইসোলেশনে থেকেই আমরা সংক্রমণের চেইন ভাঙ্গতে পারবো। তিনি আরো বলেন, এই সময় আপনাকে অবশ্যই নিয়ম মানতে হবে। তাই আমি আগামী ৬ দিন বাড়িতে বসেই সব কাজ করবো।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে