১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশায় গতরাত পৌনে ১২টা থেকে বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। আজ সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়েছে। যানবাহন ও যাত্রী বোঝাই মাঝ নদীতে আটকে থাকা ৬টি ফেরি উভয় ঘাটে ভিড়েছে। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় এখনো আটকে রয়েছে কয়েকশ’ যানবাহন। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, কুয়াশার তীব্রতার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে গতরাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রাত থেকে মাঝ নদীতে আটকে পড়ে ৬টি ফেরি।

সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তবে ঘাটে যানবাহনের চাপ বেশি।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে