শেষ বেলায় কাদের দায়মুক্তি দিলেন ট্রাম্প?

ট্রাম্প শেষ কর্মদিবসে বিপুল সংখ্যক সাধারণ ক্ষমার আদেশে স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের শেষ মুহূর্তের সহযোগিদের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন এ সংবাদ প্রকাশ করেছে।

১৯শে জানুয়ারি মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ পূর্ণ কর্মদিবস। যদিও ২০শে জানুয়ারি দুপরে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি সাধারণ ক্ষমাপত্রে স্বাক্ষর করতে পারবেন।

১৭ই জানুয়ারি রোববার হোয়াইট হাউসের এক বিশেষ সভায় প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পাওয়ার জন্য তালিকা চূড়ান্ত করা হচ্ছিলো বলে প্রকাশিত সংবাদে জানা গেছে।
সংবাদে বলা হয়েছে, হোয়াইট হাউসে শেষমুহূর্তে তালিকা হালনাগাদ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব লোকজনকে সাধারণ ক্ষমা প্রদান করবেন। অপরাধ থেকে আগাম মুক্তিও প্রদান করবেন। এক্ষেত্রে মার্কিন সংবিধানে প্রেসিডেন্টকে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে।

৩রা নভেম্বর নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই ডনাল্ড ট্রাম্প তার নিজস্ব লোকজনকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে থাকেন।
ট্রাম্পের হাতে আর বেশি সময় নেই। তার পরিবারের লোকজন, রাজনৈতিক সহযোগীসহ অনেককেই আগাম সাধারণ ক্ষমা বা বিচার থেকে মুক্তি দেয়ার নির্দেশনা তিনি স্বাক্ষর কবেন বলে মনে করা হচ্ছে।

তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সর্বশেষ সাধারণ ক্ষমার তালিকায় কাদের নাম থাকছে, তা জানা যায়নি। ট্রাম্প তার নিজের জন্য ক্ষমাপত্রে স্বাক্ষর করতে পারেন।
মার্কিন সংবিধানে বিষয়টি স্পষ্ট নয়। ট্রাম্প নিজে বলেছিলেন, তিনি নিজের ক্ষমাপত্রে স্বাক্ষর করার ক্ষমতা রাখেন।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে