ভাইরাল শ্রীদেবী কন্যা

নতুন করে আবারো ভাইরাল হলো শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তার কোমর দোলায় মুগ্ধ নেটিজিনরা। গতকাল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পুরনো নাচের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘অশোকা’ ছবির বিখ্যাত গান ‘জা রে পবন’। গানের তালে তালে বেলি ডান্স করছেন তিনি। গানের সঙ্গে শরীরের প্রতিটি অংশের ছন্দ একেবারে মাপা। বিচ্যুতি নেই কোনও। তার কোমর ও পেটের নমনীয়তায় মুগ্ধ নেটাগরিকরা।
সাদা রঙের একটি ক্রপ টপের সঙ্গে সাদা রঙের হারেম প্যান্ট পরে রয়েছেন তিনি। খোলা চুলও যেন গানের তাল থেকে বেরচ্ছে না। রিল ভিডিয়োর ক্যাপশন দেখে বোঝা গেল, এই ভিডিওটি পুরনো। এখন আর বেলিডান্স করার সময় পান না। এই ভিডিওপি পোস্ট করে জানালেন, সেই সময়টাকে বড্ড মিস করছেন তিনি। নিয়মিত ‘বেলি ডান্স সেশন’-এ যোগ দিতেন শ্রীদেবী কন্যা। দক্ষিণী অভিনেত্রী অহনা কৃষ্ণা, ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র, সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ কপূর প্রমুখ তারকা তাদের বিস্ময় ও ভালবাসা জানিয়ে গিয়েছেন জাহ্নবীর রিল ভিডিওর তলায়। কারও কারও কমেন্ট দেখে স্পষ্ট হল, জাহ্নবীকে দেখে তার মায়ের কথা মনে পড়ছে অনেকের।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে