গান ছাড়ছেন নোবেল?

সোমবার দিবাগত মধ্যরাতে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে বসলেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। নিজের ভেরিফায়েড পেইজে একশ্রেণির দর্শকদের ওপর আক্ষেপ থেকে এই ঘোষণা দিয়ে বসেন কলকাতার সা রে গা মা পা খ্যাত নোবেল। কিন্তু সকালে সেই পোস্ট আর তার পেইজে পাওয়া যায়নি। নোবেলের সেই পোস্টে কী ছিল, যার কারণে মুছে ফেলতে হলো? এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে।
মূলত কিছুদিন আগে নানা ধরনের পোস্ট দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন এ গায়ক। এরপর সমালোচনার মুখে পড়েন তিনি। সেই সমালোচনার আক্ষেপ প্রকাশ করলেন। নোবেল ফেসবুকে লিখেছেন, এগারোটা মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে, সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্টেটাস দিয়েছি।
এই তো আমার দোষ। ভাবছি গান-বাজনা ছেড়েই দেব।
আনুমানিক রাত আড়াইটায় নোবেল ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরপরই প্রচুর প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। নোবেলের শেষ কয়টা বাক্য সুস্পষ্ট বিদায়সূচক। যার কারণে যারা সত্যিই নোবেলের গানে আসক্ত, ভক্ত তারা দ্বিধায় পড়ে যান। অনেকেই নোবেলকে এমন পরিকল্পনা থেকে সরে আসতে বলছিলেন। কিন্তু সেসব প্রতিক্রিয়ার উত্তর নোবেল দেননি।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে