কমেছে স্বর্ণের দাম

স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে এক হাজার ৯৮৩ টাকা কমিয়ে মঙ্গলবার এই দাম নির্ধারন করে সংগঠনটি। বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বুধবার থেকে নতুন মূল্য কার্যকর হবে।

এর আগে গত ৫ই জানুয়ারি প্রতি ভরি স্বর্ণের দাম ১৯৮৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা ৬ই জানুয়ারি থেকে কার্যকর হয়। ওই দাম বাড়ানোর এক সপ্তাহ পরই দাম কমে আগের দামে ফিরে গেল স্বর্ণ।

দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণবাজারে দরের উত্থান-পতন সত্ত্বেও ব্যবসার অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম অনুযায়ী, আজ (১৩ই জানুয়ারি) থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা।
২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে